ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হতে চলেছে - The News Lion

ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হতে চলেছে

 


দি নিউজ লায়ন;  দিনহাটা মহকুমার 33 টি গ্রাম পঞ্চায়েত মধ্যে একটি মাত্র গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল ।সেই গ্রাম পঞ্চায়েত বাঁচিয়ে রাখা এখন বিজেপি কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ।কলকাতা থেকে চিকিৎসা করিয়ে ফেরার পর তৃণমূল নেতা উদয়ন গুহ -র নেতৃত্বে  বিজেপির দখলে থাকা ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চারজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।


 ভেটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েতের মোট 10 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে তৃণমূলের 5জন এবং বিজেপির 5 জন পঞ্চায়েত সদস্য রয়েছে বর্তমানে ।  তবে এদিন ৪জন ভাজপা পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দান করায় দু দিনের মধ্যে ভেটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল নেবে বলে দাবি জেলা নেতৃত্বের । 


 গত পঞ্চায়েত নির্বাচনে ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট 10 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 7টি তৃণমূলের এবং 3টি নির্দলের দখলে যায় । সেই সময় বর্তমান বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক তৃণমূলে ছিলেন । 2019 লোকসভা ভোটের পর ভেটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছাড়া বাকি 9জন বিজেপিতে যোগদান করে । এবার সেই পঞ্চায়েত পুর্নর্দখল করল তৃণমূল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.